সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জমবে পশুর হাট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দুই সিটি করপোরেশনের অস্থায়ী পশুর হাট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুধবার থেকে। নির্ধারিত সময়ের আগেই গরু আনা শুরু হলেও আজ শুক্রবার হাট পুরোদমে জমবে বলে মনে করছেন ব্যাপারীরা। গতকাল দীর্ঘ সময় ঝুম বৃষ্টির কারণে হাটে কোরবানির পশু নিয়ে ভোগান্তিতে পড়েন তারা। এ বৃষ্টি ঈদের আগের দিন পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বৃষ্টির এমন আগাম বার্তায় ক্রেতা-বিক্রেতা উভয়েরই দুর্ভোগ বাড়াবে।

এবারের কোরবানির অস্থায়ী হাটগুলোতে ছোট-বড় প্রচুর গরু উঠেছে। ইজারাদাররা বলছেন, বন্যা পরিস্থিতির কারণে এ বছর নির্ধারিত সময়ের আগেই ব্যবসায়ী ও পাইকাররা হাটে গরু নিয়ে চলে এসেছেন। গতকাল আফতাবনগর ও মেরাদিয়া হাট ঘুরে দেখা যায়, বাহারি প্রচার-প্রচারণার মধ্যে গরুর পাইকার, ক্রেতা ও আগ্রহী লোকজনের উদ্দেশে মাইকে বিভিন্ন সুযোগ-সুবিধা, সতর্কতা ও পুরস্কারের কথা ঘোষণা করা হয়।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ, থানা-পুলিশ, আনসার সদস্যরা নিয়ন্ত্রণকক্ষ ও ওয়াচ টাওয়ারে অবস্থান করেন। এর মধ্যে কিছু লোকজন হাটে আসছেন। অনেকে দরদাম করছেন। এখানে সবার নজর কাড়ে কুষ্টিয়া থেকে আনা লাল বাদশাহ। এ কুলুবাড়ি বিদেশি জাতের ষাড়ের দাম হাঁকা হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। তবে হাটে ঘুরতে আসা বেশিরভাগ মানুষের পছন্দের গরুর মধ্যে ছিল পাবনাই জাতের লাল ষাড়। হাটের জন্য নির্ধারিত জায়গা প্রায় ভরে গেছে। বাইরেও বড় প্যান্ডেল করে গরু রাখা হয়েছে। মেরাদিয়া হটে গরু বাঁধার জায়গা বিক্রিরও অভিযোগ উঠেছে। হাট পরিচালনাকারীরা মাইকে ঘোষণা দিয়ে বলেছেন, গরু বাঁধার জন্য কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে হাট কমিটিকে জানাবেন।

আফতাবনগর হাটে কুষ্টিয়া থেকে আসা শামসুল নামে এক ব্যাপারী জানান, হাটে অনেক গরু উঠছে। তবে গতবার যে গরু ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই গরুর দাম এক লাখ ৬০ হাজার টাকা। অনেকে এক লাখ ১০ থেকে ২০ হাজার টাকা বলছেন। এরপরও তারা দাম ধরে রেখেছেন। শফিক নামে একজন বলেন, হাট চলে মূলত ঈদের আগের তিন দিন। পুরোদমে হাট জমবে শুক্রবার ছুটির দিন থেকে।

গতবারের চেয়ে এবার দাম বেশি চাওয়ার কারণ পশুখাদ্যের দাম বৃদ্ধি। এক বস্তা ভুসির দাম ছিল ১১০০ টাকা, এখন কিনতে হয় ১৬৬০ টাকা দিয়ে। এখানে ব্যাপারীদের কেউ কেউ মেডিসিনমুক্ত ও সুস্বাদু মাংসের নিশ্চয়তা দিয়ে নিজেদের গরুগুলোকে তুলে ধরেন। জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট বসেছে। এ হাটগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪টি হাট। উত্তর সিটি করপোরেশনের হাটগুলোর মধ্যে রয়েছে- উত্তরা ১৫ নম্বর সেক্টরের হাট, খিলক্ষেত বনরূপা হাট, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশে, ভাটারা (সাঈদনগর) পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন বছিলা পুলিশ লাইনসের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশের সেতু প্রপার্টি ও উত্তর খান মৈনারটেক শহীদনগর হাউজিংয়ের খালি জায়গা।

দক্ষিণ সিটির হাটগুলো হচ্ছে- আমুলিয়া মডেল টাউনের পাশের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন জায়গা, ঝিগাতলা-হাজারীবাগ মাঠ সংলগ্ন খালি জায়গা, লালবাগ রহমতগঞ্জ খেলার মাঠ হাট, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যান বাড়ি মোড়, পোস্তগোলা শ্মশানঘাট হাট, শ্যামপুর বালুর মাঠসহ আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, শনির আখড়া ও দনিয়া মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড খেলার মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ারটেক মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা ও আফতাবনগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া বাজার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক