,

এবার সুর্যের আলোয় হবে ফোন চার্জ

news-image

ফোনে জরুরি কোনো কথা বলছেন অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন। হুট করে কোনো আভাস না দিয়ে আপনার ডিভাইসটি বন্ধ হয়ে গেল। তখন মনে পড়ল, নিজের স্মার্টফোনটি আপনি রাতে চার্জে দিতে ভুলে গেছেন। কিন্তু যা হবার তা তো হয়েই গেল। হরহামেশাই আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়। আর যাদের মন ভোলা, তাদের ক্ষেত্রে তো কথাই নাই।

তবে এবার এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে সূর্যের আলোয় ফোন চার্জ দেওয়ার বিশেষ পদ্ধতি নিয়ে হাজির হচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি। তারা সৌরশক্তিতে চলবে এমনি স্মার্টফোন বাজারে আনছে বলে জানা গেছে। জানা গেছে, স্মার্টফোনটির পিছন দিকে সোলার চার্জার প্যানেল থাকবে। ডায়াগ্রাম অনুযায়ী, ডিভাইসটির সামনের দিকে থাকবে বেজেল-লেস ডিসপ্লে। আর পিছনের দুই তৃতীয়াংশ থাকবে সোলার প্যানেল।

তবে এই ডিভাইসে থাকবে না ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া হেডফোনের পিন ব্যবহারের জ্যাকও নেই এই ফোনে। তবে কীভাবে ফ্রন্ট ক্যামেরা এই ফোনে রাখা সম্ভব হয়, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সৌরশক্তির মাধ্যমে কত দ্রত ফোনটি চার্জ হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ওয়ানপ্লাস ৭ প্রো এবং রেডমি কে২০ প্রো মডেলগুলো বর্তমানে অত্যন্ত দ্রুত চার্জ হয়। এমনকী ওয়্যারলেস চার্জারও বাজারে বিক্রি হচ্ছে। তাই সোলার চার্জারের ফোনের প্রতি ক্রেতারা কতটা আকৃষ্ট হন, সেটাই এখন দেখার।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা