,

সুস্বাস্থ্যকর ও উন্নতমানের খাবার সামগ্রী তৈরী করে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম সারাদেশে ছড়িয়ে দেবে-মেয়র হেলাল

B.Baria Pic-2আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতনামা খাদ্য সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস এর নতুন ফ্যাক্টরীর উদ্ধোধন করা হয়েছে আজ শুক্রবার। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের ছয়বাড়িয়া এলাকায় গোকর্ণ রোডের পাশে প্রায় দেড় একর জায়গা নিয়ে আধাুনিক এই কারখানাটি নির্মান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন নতুন এই কারখানার উদ্ধোধন করেন। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র হেলাল উদ্দিন বলেন বিসিক শিল্পনগরীর বাইরে এতো বড় খাদ্য সামগ্রীর কারখানা জেলার আর কোথাও আছে বলে আমার জানা নেই। অত্যাধুনিক এই কারখানাটি সুস্বাস্থ্যকর ও উন্নতমানের খাবার সামগ্রী তৈরী করে  ব্রাহ্মণবাড়িয়ার সুনাম সারাদেশে ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মেয়র বলেন ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের মানুষের স্বাস্থ্যকর খাবারের চাহিদা পূরন করতে সক্ষম হবে নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস । তাছাড়া এতে অনেক মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বেকারী মালিক সমিতির সভাপতি জাকিরুল ইসলাম শফিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা,জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা তাজ মো: ইয়াছিন,জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক মো: শাহজাহান। স্বাগত বক্তৃতা করেন কারখানার স্বত্বাধিকারী মো: নাছির উদ্দিন। আলোচনা শেষে পরে মিলাদ মাহফিল হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মোবারক উল্লাহ। উদ্ধোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে এলাকার বিশিষ্ট লোকজন যোগদেন।    

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ