,

রংপুর সিটিতে মশক নিধন, ডেঙ্গু সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটিতে মশক নিধন, ডেঙ্গু সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানরংপুরে জেলাব্যাপি একযোগে মশক নিধন, ডেঙ্গু সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে বুধবার সকাল ১১টায় ডিসির মোড়স্থ শ্যামা সুন্দরী খালে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর সিটি কর্পোরেশনের সচিব রাশেদুল হক, রাজস্ব কর্মকর্তা মীর্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফ মোঃ ফয়জুল আলম।অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মুনতাছির শামীম লাইকো, মেয়র এর এপিএস কাজী জাহিদ হাসান, (অঞ্চল-৩) এর পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে ডেঙ্গু জ্বরের পাদুর্ভাব ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে যৌথভাবে লিফলেট বিতরন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর