সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারের দাম তিন লাখ, ১ কেজি আপেল-মালটা খায়

news-image

ছাগলটির গায়ের রঙ সোনালি। আছে সাদা সাদা ছোপ। ওজন ১২৮ কেজি। নাম তার ‘টাইগার’। ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামের অলিউল্লাহ আগামীকাল বৃহস্পতিবার গাবতলীর পশুর হাটে টাইগারকে তুলবেন। অলিউল্লাহ নিজের পালিত ছাগলটির দাম চাইছেন তিন লাখ টাকা। কয়েক বছর আগেও লাখ টাকার গরু কিনলে মানুষ দেখতে আসতেন। এখন একটি ছাগলের দাম গরুর দামের চেয়েও বেশি। তাই ছাগলটি দেখতে আসছেন স্থানীয়রা।

অলিউল্লাহর বাসায় গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির ছাগলটি দেখতে তার বাসায় ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষেরা। ছাগলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কৌতূহলের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে। ছাগলের মালিক অলিউল্লাহ বলেন, তিন বছর ধরে ছাগলটি লালন-পালন করছি। আকর্ষণীয় ছাগলটি দেখতে সোনালী রঙের। উচ্চতা প্রায় চার ফুটের ওপরে। ওজন ১২৮ কেজি। অনেক শখ করে ছাগলটির নাম রেখেছি ‘টাইগার’।

তিনি বলেন, গত বছর কোরবানির হাটে ছাগলটির দাম লাখ টাকার ওপরে ওঠে। কিন্তু আমি বিক্রি করিনি। ছাগলটি লালন-পালনে আমাকে প্রচুর খরচ করতে হয়েছে। প্রতিদিন আধা কেজি আপেল ও আধা কেজি মালটা ছাড়াও উন্নতমানের খাবার দিতে হয় টাইগারকে। তাই এবার ছাগলটির দাম তিন লাখ টাকা হাঁকাচ্ছি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে