,

ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় ল্যাবএইড-ক্রিসেন্ট হাসপাতালকে জরিমানা

news-image

এডিস মশার লার্ভা নির্মূলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় উত্তরা ল্যাব এইড হাসপাতালকে পাঁচ লাখ টাকা, ক্রিসেন্ট হাসপাতালকে দুই লাখ টাকা, কিং ফিশার নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং একটি ফুলের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৭ আগস্ট) ডিএনসিসি এলাকার কয়েকটি জায়গায় এসব অভিযান পরিচালনা করেন ডিএনসিসির উত্তরা অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম ফকির। এদিকে গুলশানে এক অভিযানে ডিপার্টমেন্টাল স্টোর ল্যাভেন্ডারে এসি ও ফ্রিজের পানি জমা হয়ে সেখানে প্রচুর এডিস মশার লার্ভা খুঁজে পান গুলশানে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদ মিয়া। পরে ল্যাভেন্ডারকে দুই লাখ টাকা জরিমানা করেন তিনি।

এডিস মশার লার্ভা পাওয়ায় নাভানা রিয়েল এস্টেটকে ১০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন। ‘খাজানা মিঠাই’, ‘দিগন্ত মানি এক্সচেঞ্জ’ ও ‘ব্রেড এন্ড বিয়ন্ড’ নামের তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় ‘খুশবু বিরানী’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ডিএনসিসির মিরপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম ইসলামী ব্যাংক হাসপাতালকে ৭০ হাজার টাকা এবং একটি টায়ারের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর