সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে গাড়ির ধাক্কায় বাংলাদেশি দুই বোন নি’হত

news-image

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের আল গোবাইভা এলাকায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি দুই শিশু নি’হত হয়েছে। গতকাল মঙ্গলববার ওই দুই শিশু রাস্তা পার হওয়ার সময় গাড়িটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নি’হত হয়। নিহত শিশু তাশফিয়া (১৬) ও তাজু (৬) আপন দুই বোন।

জানা গেছে, শারজাহ প্রদেশের জানাজায় তাদের বাসার অপরপ্রান্তে রাস্তা পার হয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন তারা। এ সময় একটি দ্রুতগামী গাড়ি (ল্যান্ড ক্রুজার) তাদের ধাক্কা দিলে এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ভাগ্যক্রমে অপর জমজ বোন প্রাণে বেঁচে যান। নিহত তাশফিয়া স্থানীয় পাকিস্তানি একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণে মর্মান্তিক এই দু’র্ঘটনা ঘটে। চালককে গ্রেপ্তার করেছে আমিরাত পুলিশ।আমিরাত প্রবাসী মুহাম্মদ ইকবাল দুই মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার বাড়ি চট্টগ্রামের ফতেয়াবাদ বটতলী এলাকায়।

এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন বলেন, ‌‘দু’র্ঘটনার কথা আমরা ইতিমধ্যে জেনেছি, দ্রুত তাদের ম’রদেহ দেশে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। স্থানীয় পুলিশ প্রশাসন কাজ করছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক