বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল স্ট্রিট ভিউয়ে বাংলাদেশ ৬৫তম দেশ

google-street-viewডেস্ক রির্পোট : গুগলের নতুন স্ট্রিট ভিউয়ের মাধ্যমে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গুগলের নতুন পথচিত্রের মাধ্যমে বহুমাত্রিক উপায়ে ঢাকা, চট্টগ্রামসহ ৪২টি গুরুত্বপূর্ণ স্থাপনা-জায়গার কোনাকাঞ্চিসহ বিস্তৃত পরিসরে পথচিত্র দেখা যাবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে সত্যিই নীরব বিপ্লব ঘটেছে। আর এই নি:শব্দ বিপ্লবের স্থপতি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সঙ্গে জড়িয়ে আছে তার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নাম।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ৬৫তম দেশ হিসেবে স্ট্রিট ভিউ বা পথচিত্র দেখার সুবিধা আওতাভুক্ত হলো। এটি পর্যটন থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত বিভিন্ন খাতে সুবিধা নিয়ে আসবে। ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে সরকার এই সকল খাত এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে প্রযুক্তির বর্ধিত ব্যবহারের চেষ্টা করে যাচ্ছে। যেখানে গুগলের এই সুবিধা বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে গুগল এশিয়া প্যাসিফিকের পলিসি পরিচালক অ্যান লাভিন বলেন, ‘এই পথচিত্র বৈশ্বিক পর্যটকদেরকে বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করবে। আমরা গুগল ম্যাপের মাধ্যমে আগামী মাসগুলোতে বাংলাদেশের আরও অনেক জায়গার পথচিত্র নিয়ে আসবো বলে আশা রাখি।

গুগল বাংলাদেশের নতুন স্ট্রিট ভিউয়ের মাধ্যমে ৩৬০ ডিগ্রি বা বহুমাত্রিক উপায়ে ঢাকা, চট্টগ্রামসহ ৪২টি গুরুত্বপূর্ণ স্থাপনা-জায়গার কোনাকাঞ্চিসহ বিস্তৃত পরিসরে পথচিত্র দেখা যাবে। বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এ-টু-আই) কর্মসূচির আওতায় গুগল প্রথমবারের মত বাংলাদেশের পথচিত্র দেখার সুযোগ এনে দিয়েছে। বিশ্বের ৬৫তম দেশ হিসেবে বাংলাদেশ এ সুবিধার তালিকায় যুক্ত হলো।

গুগলের এই সুবিধা চালুর ফলে যে কেউই গুগল ম্যাপ দেখে অনায়াসে পরিচিত ও অপরিচিত রাস্তা ধরে গাড়ি চালিয়ে কাজের জায়গা বা সভাস্থলে পৌঁছানোর পাশাপাশি নিজ শহরের রাস্তাঘাট সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারবেন।
কি ভাবে এ সুবিধা পাবেন: গুগল কর্তৃপক্ষের তথ্য মতে কোন জায়গার স্ট্রিট ভিউ বা রাস্তার চিত্র দেখতে হলে মানচিত্রের একেবারে ডানদিকে নিচে গিয়ে অরেঞ্জ বা কমলা রংয়ের ‘পেগম্যান’ এর ওপর ক্লিক করতে হবে। সেখানেই নীল রংয়ে ওই রাস্তাটি দেখা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ্লিকেশনেও গুগল ম্যাপ সার্চ করেও সরাসরি কঙ্খিত পথচিত্র দেখা যাবে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকারের অনুমোদনে গুগল ঢাকা এবং চট্টগ্রাম জুড়ে স্ট্রিট ভিউ গাড়িতে তাদের কার্যক্রম শুরু করে। এই স্ট্রিট ভিউ ব্যবহারকারীকে তার নিকটবর্তী এলাকার প্যানোরামিক একটি চিত্র তুলে ধরার মাধ্যমে সহজেই কোন জায়গার দিক-নির্দেশনা পেতে সাহায্য করে। ব্যবহারকারীর কাঙ্খিত জায়গাটি নিজের চোখে জায়গাটি দেখার সুযোগ মেলে। গত ২২ জানুয়ারি থেকে ঢাকা ও চট্টগ্রাম শহরের ভিউ দেখা যাচ্ছে গুগলে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্ট্রিট ভিউ উম্মুক্ত হয়েছে। গত বছরের নভেম্বরে গুগলের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হেড অব এমার্জিং মার্কেটস জেমস ম্যাকক্লুর জানিয়েছিলেন, স্ট্রিট ভিউ প্রকল্পে ঢাকাসহ অন্যান্য প্রধান প্রধান শহরগুলোর সাথে প্রায় ১০০টি ঐতিহাসিক এবং পর্যটন এলাকার কার্যক্রম চলছে। ২০১৫ সালের শুরুর দিকে এই স্ট্রিট ভিউ উন্মুক্ত করার আশাবাদ জানিয়েছিলেন ম্যাকক্লুর।

যেসব দেশে স্ট্রিট ভিউ সুবিধা বিদ্যমান, সেখানকার ব্যবহারকারীগণ গুগল ম্যাপস থেকে যেকোনো এলাকার দৃশ্য জুম করে বড় আকারে দেখতে পান। বামপাশে অবস্থিত কমলা রঙের পেগমান আইকনটি টেনে এনে ম্যাপের নীল রঙ চিহ্নিত রাস্তাগুলোর উপর বসিয়ে এই সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক মিজ জানিনা জারুজেলস্কি, এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, পলিসি অ্যাডভাইজার অনির চৌধুরী এবং গুগল ও এটুআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুগল ম্যাপে স্ট্রিট ভিউ বা পথচিত্র সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে www.google.com/maps/about/behind-the-scenes/streetview/ এই ঠিকানায়।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক