,

শিক্ষককে ফাঁ’সাতে মাদ্রাসাছাত্রকে ব’লাৎকারের পর খু’ন!

news-image

মাদ্রাসার শিক্ষকের সঙ্গে ছাত্রদের দ্ব’ন্দ্বের জেরে শিক্ষককে ফাঁ’সাতে গিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাদ্রাসাছাত্র আবির হুসাইনকে ব’লাৎকারের পর শ্বা’সরোধ করে খু’ন করা হয়। এরপর গুজব ছড়াতে ওই ছাত্রের মা’থা কে’টে ফেলা হয়। নি’হত ছাত্রের মাদ্রাসার পাঁচজন ছাত্রকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে চাঞ্চল্যকর এ হ’ত্যাকা’ণ্ডের র’হস্য উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ছাত্ররা হলো, আনিসুজ্জামান (১৮), ছালিমির হোসেন (১৭), আবু হানিফ রাতুল (১৬), আবদুর নুর ও মুনায়েম হোসেন।

গ্রেপ্তারের পর গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দিতে তারা মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে ছাত্রদের দ্ব’ন্দ্বের জেরে শিক্ষককে ফাঁ’সাতে এ হ’ত্যাকা’ণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল খালেক জানান, রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তারা জেলা গোয়েন্দা পুলিশের কাছে আবির হুসাইনকে খু’নের কথা স্বীকার করে।

গ্রেপ্তার ছাত্রদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, মাদ্রাসার শিক্ষক তামিম বিন ইউসুফ দীর্ঘদিন ধরে ছাত্রদের ওপর নি’র্যাতন চালাতেন। ছাত্রদের দিয়ে শ’রীর ম্যাসেজ করাতেন এবং ঠিকমতো খেতে দিতেন না। এসব বিষয়ে প্রতিবাদ করলে নি’র্যাতনের মাত্রা আরও বাড়ানো হতো। এ বিষয়টি নিয়ে গ্রেপ্তার হওয়া পাঁচজন মাদ্রাসাছাত্র তাদের শিক্ষক তামিমকে হ’ত্যার পরিকল্পনা করে। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সহপাঠী আবিরকে হ’ত্যার পরিকল্পনা করা হয়। কারণ আবিরকে গ্রাম থেকে শিক্ষক তামিম মাদ্রাসাতে নিয়ে আসেন।

পুলিশ আরও জানায়, গত ২৩ জুলাই রাত ৮টার দিকে ওই পাঁচজন আবিরকে গল্পের ছলে মাদ্রাসার পাশে আম বাগানে নিয়ে যায়। সেখানে ব’লাৎকারের পর শ্বা’সরোধে হ’ত্যা করে গুজব ছড়াতে আবিরের মা’থা শ’রীর থেকে কে’টে বি’চ্ছিন্ন করা হয়। পরে মা’থাটি পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। বিচারক হ’ত্যার জবানবন্দি লিপিবদ্ধ শেষে ওই পাঁচ মাদ্রাসাছাত্রকে জেলে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হুসাইনের মা’থাবিহীন লা’শ উ’দ্ধার করে পুলিশ। ঘটনার দুদিন পর মা্দ্রাসার কাছের একটি পুকুর থেকে ওই ছাত্রের মা’থা উ’দ্ধার করে পুলিশ। সূত্রঃ ইউএনবি

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান