র‌্যাবের কমান্ডারকে গু’লি, পাল্টা গু’লিতে যুবক নি’হত

news-image

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড (কড়ইতলা) গ্রামে র‌্যাবের গু’লিতে রাজিবুল ইসলাম (৩৫) নামে অ’স্ত্রধারী এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এক হাজার বোতল ফেনসিডিল ভরা একটি প্রাইভেটকার (ঢাকামেট্রো-গ-১৭-৫৬৫২) ও চার রাউন্ড গু’লিসহ একটি বিদেশি পি’স্তল উ’দ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে- নি’হত রাজিবুল মাদক ব্যবসায়ী। তিনি রাজধানীর মহাখালীতে ভাড়া থেকে মা’দক ব্যবসা করতেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকার আলী আহম্মেদের ছেলে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, সোমবার রাত ১১টায় গোপন সংবাদে জানতে পারি এক মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের চালান নিয়ে ঢাকার মোহাম্মদপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। খবর পেয়ে পরদিন মঙ্গলবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন কালিয়াকৈর বাইপাসের চন্দ্রায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান শুরু করা হয়। ওই পথে র‌্যাবের তল্লাশির চৌকির তথ্য পেয়ে মা’দকের চালানসহ মা’দক ব্যবসায়ী তার গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের সখিপুর দিয়ে ময়মনসিংহের ভালুকা হয়ে গাজীপুর চৌরাস্তার দিকে রওনা দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে আবারও গাড়িতে তল্লাশি অভিযান শুরু করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেটকার চেকপোষ্টে উপস্থিত হলে থামার সংকেত দেয়া হয়। কিন্তু সংকেত না মেনে চেকপোস্টের ব্যারিকেড ভেঙে আবার প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে এগুতে থাকে। এ সময় র‌্যাবও প্রাইভেটকারটির পিছু নেয়। দ্রুত বেগে প্রাইভেটকারটি শ্রীপুরের পৌর এলাকার মাওনা চৌরাস্তা থেকে বাম দিকে কড়ইতলা মন্ডল বাড়ির কাছে যায়। সেখানে একপর্যায়ে গাড়ি চলাচলের রাস্তা শেষ হয়ে যাওয়ায় মা’দক ব্যবসায়ী গাড়িটি রেখে বের হয়ে আসেন।

র‌্যাব জানায়, এ সময় প্রাইভেটকার থেকে অ’স্ত্রধারী মা’দক ব্যবসায়ী এলাকার প্রত্যক্ষদর্শীদের সামনেই কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনিও পাল্টা গু’লি ছোড়েন। এতে ওই মা’দক ব্যবসায়ী ঘটনাস্থলেই নি’হত হন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ম’রদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ম’রদেহটি উ’দ্ধার করে ম’য়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার