সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিন ম্যানেজ হলে টানা ৯ দিনের ছুটি মিলবে ঈদে

news-image

নিউজ ডেস্ক : আসন্ন কোরবানির ঈদে নিয়ম অনুযায়ী ছুটি তিন দিন হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে এবার ছুটি ভোগ করতে পারবেন ৯ দিন। এর মধ্যে সরকারি ছুটি রয়েছে ৮ দিন।

ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৯ আগস্ট), শনিবার (১০ আগস্ট) এবং ঈদের পরে শুক্রবার (১৬ আগস্ট) ও শনিবার (১৭ আগস্ট) এই চারদিন সাপ্তাহিক ছুটি। রবিবার (১১ আগস্ট), সোমবার (১২ আগস্ট ) ও মঙ্গলবার (১৩ আগস্ট ) এই তিনদিন ঈদুল আজহার ছুটি। বুধবার (১৪ আগস্ট ) সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। কাজেই বুধবার (১৪ আগস্ট) একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের ঈদে ভোগ করতে পারবেন টানা ৯ দিনের ছুটি।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহম্মদ শফিউল আলম জানিয়েছেন, ক্যালেন্ডারে যেভাবে আছে সেভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। এর বাইরে নতুন কোনও সিদ্ধান্ত হয়নি। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক