প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সমাজে বিশেষ মর্যাদা দিয়েছেন : এম এ রশীদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্দরে ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বন্দর থানাধীন বন্দর ইউনিয়নাধীন দক্ষিণ কলাবাগ এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।

এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সমাজে বিশেষ মর্যাদা দিয়েছেন। তাদের ভাতা,সরকারি চাকুরীতে কোটা প্রদাণসহ নানা সুযোগ সুবিধা দিয়েছে। তাই আপনারা একজন প্রতিবন্ধী সন্তানকে হেলা করবেন না৷ এদের ২-৩টা স্বাভাবিক সন্তানের মতই স্নেহ যত্ন করুন। আপনার আদর আর ভালোবাসায় দেখবেন এরাই আপনার মুখ উজ্জল করবে।

তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ আমার অত্যন্ত প্রিয় একজন ব্যাক্তি। সে একজন উদার মনের অধিকারি। আমি চাই এই বন্দরে এরকমক শত শত আরিফ উঠে আসুক। যারা এইভাবে সমাজ গড়ার কাজে নিজেকে বিলিয়ে দেয়।

ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ (ভিপি আরিফ)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শ্রী ভোলানাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম।

এতে আরো উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন ২নং ওয়ার্ড সদস্য ইউসুফ আলী মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রায় অর্ধ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী’র মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

অভিযানে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা