,

প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় প্রেমিক ধরা

news-image

সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকার ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন প্রেমিক। প্রেমিক মেরাজুল ইসলাম (২৪) চৌপাকিয়া গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে। আর প্রেমিকা একই গ্রামের রউফ সর্দারের মেয়ে তাসলিমা খাতুন (২১)। শনিবার (৩ আগস্ট) রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতভর সালিস বৈঠক শেষে রোববার দুপুরে গ্রামবাসী তাদের বিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে কুচিয়ামারা ডিগ্রি কলেজের ছাত্র মেরাজুল ইসলাম প্রেমিকা তাসলিমার সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান। তাসলিমাকে ঘরে একাকী পেয়ে মেরাজুল ঘনিষ্ট হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে মাতুব্বরদের ডেকে আনেন।

উভয় পরিবারের সদস্যদের নিয়ে রাতভর বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন মাতুব্বররা। তবে রোববার দুপুরে উভয় পরিবার বিয়েতে সম্মতি দেন। পরে কাজী ডেকে এনে সাড়ে ৩ লাখ টাকা দেনমোহরে মেরাজুল ও তাসলিমার বিয়ে হয়।

এ বিষয়ে মেরাজুলের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘ছেলে-মেয়ে পরস্পরকে ভালোবাসে। আমরা আপত্তি জানিয়ে কি হবে? এজন্য তাদের সুখ ও সামাজিক সম্মান রক্ষার জন্য বিয়ে দেয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড