,

‘ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, তবে এটাকে মহামারি বলা যাবে না’

news-image

সোমবার (৫ আগস্ট) বিকেলে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি ডা. বর্ধন জং রানা বলেছেন, বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। ডা. বর্ধন জং রানা বলেন, ‘ডেঙ্গু সবদেশেই একই প্রকৃতির হয়। এটিকে মহামারি বলা যাবে না। তবে এটি অন্য বছরের তুলনায় কিছুটা বেশি।’ এ সময় তিনি ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনকে বেশ কিছু পরামর্শও দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ প্রতিনিধি আরও বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে সিটি করপোরেশন কাজ করেছে। সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সন্তোষজনক। তবে আমাদের আরও কাজ করার আছে। বিশেষ করে এডিস মশার লার্ভা যতক্ষণ থাকবে ততক্ষণ তা ধ্বংসের জন্য কাজ করতে হবে।’ বর্ধন জং বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এভাবে অন্য জায়গাতেও মানুষজন আক্রান্ত হয়। বলা যায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব একই রকমের হয়। তবে এটিকে মহামারি বলা যাবে না।’

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বেশকিছু পরামর্শ পেয়েছি। সে হিসেবে ডেঙ্গু মোকাবিলায় আমরা আরও বেশি কাজ করব। আমরা নতুন কিছু ওষুধের নমুনা সংগ্রহ করেছি। মঙ্গলবার (৬ আগস্ট) নতুন একটি ওষুধের ফিল্ড টেস্ট করা হবে। কার্যকরী হলে ওষুধ আমদানি করা হবে।’ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরীফসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড