সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের কা’টা হাত নিয়ে এসপি অফিসে বাবা

news-image

রাজবাড়ী প্রতিনিধি-মা’দক ব্যবসায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে মৎস্য খামারি শাহীন খানের (৩০) দুই হাত কে’টে ফেলে দু’র্বৃত্তরা। এ ঘটনার বিচার চেয়ে ছেলের কা’টা দুই হাত নিয়ে রাজবাড়ীর জেলা পুলিশ সুপার কার্যালয় ও সদর থানায় হাজির হন তার বাবা।

জানা যায়, গতকাল রোববার (৪ আগস্ট) দুপুরে রাজবাড়ী জেলা সদরের আলিপুরে বাড়ি থেকে শাহীনকে ফোনে ডেকে নিয়ে তার দুই হাত কে’টে ফেলে দু’র্বৃত্তরা। পরে গু’রুতর আ’হত অবস্থায় তাকে স্থানীয়রা উ’দ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও তাকে রেফার করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শাহীনের বাবা একটি ব্যাগে তার কা’টা দুই হাত নিয়ে বিচারের দাবিতে সোমবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় ও সদর থানায় যান। তার অভিযোগ, এলাকায় মা’দকসেবী ও মাদ’ক ব্যবসায়ীদের এসব অ’বৈধ কাজ করতে নিষেধ করায় কাল হয়েছে শাহীনের। এ ঘটনার প্রধান অভিযুক্ত ইসমাইল ও শাহীনের বি’রুদ্ধে থানায় মা’দক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। তাদের বি’রুদ্ধে সদর থানায় মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। পূর্ব বি’রোধের জের ধরে এই হা’মলা চালানো হয়েছে বলে দাবি শাহীনের পরিবারের।

এ বিষয়ে জানতে পুলিশ সুপারের কার্যালয়ে গেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অ’পরাধ) মো. সালাহউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত ইসমাইলের আরেক সহযোগী শাহীনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক