কেন মিন্নিকে ই’য়াবা গুলানো পানি পান করানো হয়?

news-image

আদালতে রিফাত শরিফ হ’ত্যায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর ১৯ জুলাই শুক্রবার মিন্নিকে কারাগারে পাঠানো হয়। এখন তিনি কারাগারেই রয়েছেন।এদিকে, মিন্নিকে গ্রেপ্তারের পর বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে, রি’মান্ডের নামে তার উপর পাশবিক নি’র্যাতনের খবর। জানা গেছে, প্রচণ্ডভাবে শা’রীরিক নি’র্যাতন করেই আ’সামি হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে মিন্নিকে।

গতকাল সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান মিন্নির মা জিনাত জাহান।রোববার বিকেলে মা, বোনসহ পরিবারের সদস্যরা কারাগারে সাক্ষাৎ করতে গেলে মিন্নি নাকি তাদের কাছে এমন অভিযোগ স্বীকার করেছেন।মিন্নির নি’র্যাতনের কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে মা সাংবাদিকদের বলেন, মেয়ের মুখ থেকে শুনেছি, এএসআই রিতার নেতৃত্বে মিন্নির ওপর স্ট্রিম রোলার (নি’র্যাতন) চালানো হয়।

গ্রেপ্তারের দিন মিন্নিকে বাড়ি থেকে নিয়ে এসে ১২-১৩ ঘণ্টা তার উপর শা’রীরিক ও মা’নসিক নি’র্যাতন চালানো হয়।মিন্নি মাকে বলেছেন, পুলিশ লাইনে একটি কক্ষে এএসআই রিতার নেতৃত্বে ৪-৫ জন পুলিশ তার ওপর পৈ’শাচিক নি’র্যাতন চালায়। এ সময় পানি পান করতে চাইলে, পানিও দেওয়া হয়নি। এমনকি গ্রেপ্তার দেখানোর পরে নাকি মিন্নিকে পানির সঙ্গে ই’য়াবা ট্যাবলেট গুলিয়ে পান করতে দেয়া হয়েছে।

এমনকি একটি সাদা কাগজে লিখিত বক্তব্য দিয়ে তাকে মুখস্থ করতে পুলিশ বার বার চাপ দিয়েছে। যতক্ষণ মুখস্থ বলতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত রিতা ও তার সহযোগীরা তাকে নি’র্যাতন করেছে।পুলিশ মিন্নিকে এও ভ’য় দেখিয়েছে যে, লিখিত বক্তব্য আদালতে না বললে তার বাবা-মা ও চাচাদের ধরে আনা হবে। সূত্রঃ আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার