মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ নিহত ৩

news-image

ময়মনসিংহ ও হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে পৃথক এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার কালাদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (২০) উপজেলার কৈয়ারচালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, তিন মাস আগে জহিরুল ইসলামের সঙ্গে একই উপজেলার পলাশতলী গ্রামের ওই কিশোরীরপ্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার (৩ আগস্ট) বিকেলে মেয়েটিকে বেড়ানোর কথা বলে উপজেলার কুটিরা গ্রামে নিয়ে যায় প্রেমিক জহিরুল। সেখানে একটি নির্জন বাগানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার দুই বন্ধু সাইদুল ও ফারুকের হাতে তুলে দেয় মেয়েটিকে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে ধর্ষণ মামলার আসামিরা উপজেলার কালাদহ ঈদগাঁ মাঠের সামনে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।

এ সময় পুলিশও আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গণধর্ষণ মামলার প্রধান আসামি জহিরুলকে একটি পাইপগানসহ গ্রেফতার করা হয়। গুলিবিদ্ধ জহিরুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম জনি মিয়া (২৬)। তিনি শহরের পাটগুদাম এলাকার জয়নাল আবেদীনের ছেলে।নিহত জনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদর উপজেলার চরপুলিয়ামারী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টহল টিম রাত পৌনে ১টার দিকে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা অতর্কিতভাবে গুলি ও ইট ছুড়তে থাকে। এ সময় পুলিশ সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা পালিয়ে যায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।

পরে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জনিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২শ গ্রাম হেরোইন ও একটি স্টিলের চাকু উদ্ধার করে।

এছাড়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বন্দুকযুদ্ধে’ সোলেমান নামে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সোলেমান মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। এ সময় ডাকাতদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ডেওয়াতলী কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুরুতর আহত হয়। এ সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়।সোলেমানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত ৪ পুলিশ সদস্যকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

সূত্র : জাগোনিউজ২৪.কম

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক