বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিথি হচ্ছেন ২০ দেশের সেরা আলেমরা

mahfil madrashaফরহাদুল ইসলাম পারভেজ : শত বছর উৎযাপনের প্রস্তুতি চূড়ান্ত করেছে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া। বৃহস্পতিবার জেলা ঈদগাহ ময়দানে শুরু হবে শতবর্ষী মহাসম্মেলন। চলবে তিনদিন পর্যন্ত। মহাসম্মেলনে অতিথি হচ্ছেন সৌদি আরব, মিশর, কাতার, আমেরিকা, ল-ন, ভারত ও পাকিস্তানসহ ২০ টি দেশের প্রায় শতাধিক বিখ্যাত আলেম। ইতিমধ্যে দেশ-বিদেশের গুত্বপূর্ণ আলেমদের অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে জামিয়া। বুধবার প্রস্তুতি কমিটির প্রধান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছদরে মুহতামিম আল্লামা আশেকে এলাহীর সভাপত্ত্বিতে অনুষ্ঠিত ঘরোয়া বৈঠকে বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়াও মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধম্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ঘরোয় সভায় জামিয়ার প্রিন্সিপাল, মুফতী মোবারক উল্লাহ, মাওলানা মনিরুজ্জামান সিরাজি, মাওলানা সাজিদুর রহমানসহ এলাকার ওলামা ও স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। সভায় মাওলানা মোবারক উল্লাহ বলেন, আমাদের সব রকম প্রস্তুতি চূড়ান্ত করেছি। দেশ-বিদেশের মেহমানদের আদর আপ্যায়নের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেছেন, সম্মাননা পাগড়ি পাবে ৫ হাজার।

সম্মেলন বাস্তবায়নে সকলের সহযোগিতা পাচ্ছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লামা মোবারক উল্লাহ। তিনি বলেছেন, এলাকাবাসী,স্থানীয় প্রশাসন, আইন সৃঙ্খলা বাহিনী সকলেই আন্তরিকভাবে এগিয়ে আসছেন। জামিয়ার শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান লাখো মানুষের সমাগমের প্রত্যাশা ব্যক্ত করে বলেন। ব্রাহ্মণবাড়িয়ার পৌছে গেছেন ভারতের দেওবন্দের আল্লামা হাবিবুর রহমান আজমি, কারি আবদুর রউফ। আমেরিকার মাওলানা এলিন প্রমুখ। বিশ্ব আলেমদের ফুলেল শ্রদ্ধায় বরণ করতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া। জামিয়ার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মানুষ মুখিয়ে আছে তাদের শুভেচ্ছা জানাতে। দেশ-বিদেশের আলেম ওলামা, ভক্ত-অনুরক্ত,সুধি ও গুণীজনের পদভারে আজ মুখরিত হবে জামিয়া প্রাঙ্গণ।

জামিয়ার এই আয়োজনে তিনি সকলের আন্তরিক সহযোগতাও কামনা করেন। ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত বলেও জানিয়েছেন আল্লামা সাজিদুর রহমান। প্রস্তুতি পর্বে আছে এক হাজার স্বেচ্ছাসেবক বাহিনী, জেলা ঈদগাহ মাঠ প্রস্তুত। শহরের অধিকাংশ হোটেলে বুকিং দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সম্মেলনে দেশেে শীর্ষ আলেমরা থাকছেনই। বিশেষ করে অংশ গ্রহণ করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী, মক্কা মোকাররমার আল্লামা আবদুল হাফীজ মক্কী, পাকিস্তানের আল্লামা সাইয়্যিদ আবদুল মাজীদ নাদীম, লন্ডনের আল্লামা মুফতী বেলাল বাওয়া, আমেরিকার আল্লামা মুফতী রুহুল আমিন প্রমুখ। সম্মেলন বাস্তবায়নে জামিয়ার ছদরে মুহতামিম আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমীকে সভাপতি ও আল্লামা মোবারক উল্লাহকে সদস্য সচিব করা হয়েছে।