,

বদলে যাচ্ছে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নাম

news-image

নিজেদের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং সেবা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নাম পরিবর্তনের পরিকল্পনা এঁটেছে ফেসবুক। নতুন এ উদ্যোগের আওতায় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নতুন নাম হবে যথাক্রমে ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক’ এবং ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেসবুক’। অর্থাৎ দুটি অ্যাপের নামের পরে যুক্ত করা হবে ‘ফ্রম ফেসবুক’। অ্যাপস্টোরের পাশাপাশি গুগল প্লেস্টোরে এই নামেই পাওয়া যাবে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সব সংস্করণ। নাম পরিবর্তনের ফলে যে কেউ সহজেই অ্যাপ দুটিকে ফেসবুক পরিবারের বলে শনাক্ত করতে পারবে।

ফেসবুকের মুখপাত্র জানান, ফেসবুকের সব সেবা ও পণ্য সম্পর্কে সবাইকে স্পষ্ট ধারণা দিতেই এ উদ্যোগ। সব কিছু ঠিক থাকলে শিগগিরই নাম পরিবর্তন করা হবে। সম্প্রতি এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বার্তা বিনিময় সেবা একই পদ্ধতিতে পরিচালনা করা হবে। ফলে যেকোনো একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে বার্তা পাঠানো যাবে। শুধু তা-ই নয়, সেই বার্তার উত্তরও মিলবে।

সূত্র : দ্য ভার্জ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর