,

স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখায় স্বামীকে কু’পিয়ে খু’ন!

news-image

কক্সবাজারের মহেশখালী উপজেলায় শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকায় স্ত্রীকে প’রকীয়া প্রেমে বাধা দেয়ায় আবদুল মান্নান (৩০) নামে এক যুবক খু’ন হয়েছে। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে তিনি নি’হত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১লা আগস্ট) সন্ধ্যায় অনুমান ৮ ঘটিকার সময় শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা তাঁর শাশুর বাড়িতে। শুক্রবার (০২ আগস্ট) বিকালে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সুমি আক্তারকে আটক করে।

নিহত মন্নান মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার মকবুল আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, দক্ষিণ ষাইটমারা এলাকার সুমি আকতারকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেন স্থানীয় আবদুল মান্নান। বিয়ের প্রথম দিকে স্বামী-স্ত্রীর সুখে শান্তিতে সংসার করলেও গত কয়েক মাস ধরে মান্নানের স্ত্রী সুমি আকতার বাবুল নামের এক ছেলের সাথে প’রকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এর জের ধরে গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।

এ কারণে স্ত্রী সুমি আকতার তার পিতার বাড়িতে চলে যায়। কিছুদিন পর স্বামী মান্নান বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় তাঁর শাশুর বাড়িতে বেড়াতে গেলে, সেখানে তাঁর স্ত্রী সুমি আকতার এবং বাবুল নামে এক ছেলের সাথে যৌনতায় জড়িত অবস্থায় হাতেনাতে ধরা পড়ে। পরে সন্ধা ৮টার দিকে সুমি আক্তার ও তার বাপের বাড়ির লোকজনের সহযোগিতায় পরিকল্পিতভাবে আব্দুল মান্নানকে খু’ন করে।

স্থানীয় ইউপি সদস্য মামুন জানান, স্ত্রীর প’রকীয়া কাজে বাধা দেয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে পরিকল্পিত ভাবে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনসহ মান্নানকে কু’পিয়ে র’ক্তাক্ত জ’খম করে। পরে তাঁকে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অবস্থায় উ’দ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মান্নানের মৃত্যু হয় বলে জানান তিনি । এব্যাপারে মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটক করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর