সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের সপ্তাহজুড়ে পুরো বৃষ্টির কবলে থাকবে দেশ

news-image

ডেস্ক রিপোর্ট : আসছে ১২ আগস্ট উদযাপিত হবে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ সময় সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের কবলে পড়তে পারে গোটা দেশ। আবহাওয়া অফিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

গত জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ২৫ শতাংশ বেশি বৃষ্টিপাত ছিল। চলতি আগস্ট মাসেও স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি থাকবে। এক্ষেত্রে চলতি মাসে দেশের কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তবে আগামী সপ্তাহ অর্থাৎ ঈদের সপ্তাহজুড়ে পুরো দেশ বৃষ্টির কবলে থাকবে।

আবহাওয়া অফিদফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৭ আগস্ট (বুধবার) পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক স্থানে হালকা (৪ থেকে ১০ মিলিমিটার প্রতিদিন) থেকে মাঝারি ধরনের (১১ থেকে ১২ মিলিমিটার প্রতিদিন) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার প্রতিদিন) থেকে অতি ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার প্রতিদিন) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ কাওসারা পারভীন এক পূর্বাভাসে জানিয়েছেন, বৃষ্টিপাত পর্যায়ক্রমে বাড়বে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই ১০ দিন পর্যায়ক্রমে বৃষ্টিপাত বাড়বে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের সপ্তাহজুড়েই দেশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কবলে। এক্ষেত্রে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চলের কিছু কিছু জায়গায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে। এ সময় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাত হতে পারে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক