,

ত্রিশালের চার শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক

news-image

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থী। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বর্ণ পদকের জন্য মনোনিতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাজন সাহা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহনুমা রহমান রিক্তী, কলা অনুষদের চারুকলা বিভাগের শিক্ষার্থী তাসনোভা শারমিন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তানজিল আহমেদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জানান, তাদের মেধায় তারা মূল্যায়িত হয়েছে। তাদের এ অর্জনে আমরা গর্বিত। একদিন এরাই আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে সম্মানিত করবে। তাদের এ অর্জনে নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকদের অবদান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান