,

বিয়ের আসরে কনের বাবাকে প্রকাশ্যে হ’ত্যার দায় স্বীকার সজীবের

news-image

রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় প্রিয়াংকা সুটিং হাউজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবা তুলা মিয়াকে (৪৫) ছু’রিকা’ঘাতে হ’ত্যার কথা স্বীকার করেছেন সজীব আহমেদ রকি।

শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে হ’ত্যার দায় স্বীকার করেন সজীব। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অপরদিকে আজ মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন একই আদালত। এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) মগবাজারের প্রিয়াংকা সুটিং হাউজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবা তুলা মিয়া ও মা ফিরোজা খাতুনকে ছু’রিকা’ঘাত করে সজীব। হাসপাতালে নিয়ে গেলে মারা যান কনের বাবা। গুরুতর জ’খম কনের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সজীব আহমেদ রকিকে গ’ণপি’টুনি দেয় বিয়েতে আগতরা। পরে তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়ে। রকি পুলিশকে জানান, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এ কাজ করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হাতেগোনা কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় ওই ছেলে সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা-মাকে ছু’রিকা’ঘাত করে। তাদের দুজনকে ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হলে বাবার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান