,

মেহেদির রং না শুকাতেই স্বামীর হাতে খু’ন নববধূ

news-image

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এক মাদ্রাসার ছাত্রী বিয়ের ২১দিন পর পাষন্ড স্বামীর হাতে খু’ন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। পুলিশ ও নিহত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চায়না আক্তার উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর উত্তর পাড়ার আক্কাছ মিয়ার মেয়ে ও উপজেলার হোসেনিয়া আলীম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।

এই এলাকার আলীনগর মধ্যপাড়ার সমির উদ্দিন মিয়া (সুফল) মিয়ার পুত্র ফায়েজ মিয়ার (২৫) সাথে গত ৮-৭-২০১৯ ইং তারিখে কিশোরগঞ্জের নোটারি পাবলিকের মাধ্যমে এভিডেভিট করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফয়েজ মিয়া নিয়মিত তার শ্বশুর বাড়িতে আসা যাওয়া করত।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতেও শ্বশুর বাড়িতে গিয়ে রাতে খাওয়া শেষ করে ঘুমাতে যান তারা দুজন। সকালে চায়নার মা মেয়েকে ডাকাডাকি করলে পাষন্ড ফয়েজ তার শাশুরিকে বলে চায়না ঘুমাচ্ছে একটু পরে উঠবে। একটু পর ফয়েজের বাড়ি থেকে জরুরি ফোন আসছে বলে কৌশলে চলে যায় ফয়েজ।

কিছুক্ষণ পর আবার তার মেয়ে কে ডাকলে কোন সাড়া না পেলে ঘরে ভিতরে গিয়ে দেখেন চায়না কাঠের উপর হাত বাধা মৃ’ত অবস্থায় পরে আছে। তখন চায়নার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নি’হত চায়নার লা’শ উ’দ্ধার করে থানা নিয়ে আসে। নি’হত ছাত্রীর বাবা আক্কাছ মিয়া জানান, চায়না বিয়ে হয়েছে ২১দিন পর হাতের মেহেদীর রং না শুকাতেই পাষন্ড স্বামী ফয়েজ তাকে শ্বা’সরুদ্ধ করে মেরে ফেলেছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

জানা গেছে, নি’হত ছাত্রী চায়না উপজেলার হোসেনিয়া আলীম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী। মাদ্রাসার সার্টিফিকেটে তার জন্ম তারিখ ছিল ৮-১১-২০০৫ ইং। কিন্তু নোটারী এফিডেভিটে তাকে প্রাপ্ত বয়স্ক দেখানো হয়েছে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা জানান, নি’হত চায়নার গ’লায় ও হাতে কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বা’সরুদ্ধ করে হ’ত্যা করা হয়েছে।

লা’শ উ’দ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘা’তক স্বামী ফয়েজ কে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় বুধবার (৩১ জুলাই) বিকালে নি’হতের বাবা আক্কাস আলী জামাতা ফায়েজকে একমাত্র আ’সামি করে থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর