আজ থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

news-image

প্রযুক্তি ডেস্ক।। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন (হ্যান্ডসেট)। এদিন থেকে নকল-অবৈধ আইএমইআই এর মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এতথ্য জানা গেছে। এজন্য মোবাইল ফোন কিনতে আইএমইআই যাচাই ও রশিদসহ ফোন কিনতে নির্দেশ দিয়েছে বিটিআরসি। সম্প্রতি মোবাইল ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিটিআরসিতে আইএমইআই-সংক্রান্ত একটি ডেটাবেজ স্থাপন করা হয়েছে। সেখানে বৈধভাবে আমদানি করা সকল ফোনের আইএমইআই-সংক্রান্ত তথ্য রাখা হচ্ছে।

মোবাইল ফোন অবৈধ বা নকল কি-না তা দেখতে যে কেউ ম্যাসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডেটাবেজে সংরক্ষিত রয়েছে কি-না তা জানতে পারবেন।নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই নম্বর (*#/,. ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর) এবং ব্যবহৃত মোবাইলের ক্ষেত্রে *#০৬# চেপে প্রাপ্ত ১৫ ডিজিটের আইএমইআই নম্বর পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার