সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এডিস থেকে মুক্তি হারপিক ও ব্লিচিং পাউডারে! যা বলছেন বিজ্ঞানীরা

news-image

নিউজ ডেস্ক।। ডেঙ্গু আতঙ্ককে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, কমোড কিংবা বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডার একযোগে ছড়ালে মুক্তি মিলবে এডিস মশা থেকে। অথচ এডিসের লার্ভা থাকে পরিষ্কার ও স্বচ্ছ পানিতে। এ ব্যাপারে পরিবেশ বিজ্ঞানীরা জানালেন, এটি করলে রাজধানীর সুয়ারেজ লাইনের মাধ্যমে বিষাক্ত গ্যাস সৃষ্টি হবে। যা ডেকে আনবে মারাত্মক পরিবেশ ও মানবিক বিপর্যয়।

ডেঙ্গু নিয়ে এই গুজবে কান দিলে ডেকে আনবে মারাত্মক বিপর্যয়। পরিবেশ বিজ্ঞানীরা জানালেন, হারপিক আর ব্লিচিং পাউডার পানির সঙ্গে মিশে তৈরি হবে বিষাক্ত গ্যাস। যা এডিসের লার্ভাতে তো ধ্বংস করতে পারবেইনা বরং উদ্ভিদ ও প্রাণীকে ধ্বংস করে দেবে। গুজব বন্ধে এখনই বিশেষ মনিটরিং সেল গঠনের পরামর্শ তথ্য প্রযুক্তিবিদদের। আর এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে সাধারণ মানুষকেও।

পুলিশ বলছে, গণপিটুনি ও গুজব ছড়ানোর দায়ে এখন পর্যন্ত মামলা হয়েছে ৫০টি। গ্রেপ্তারের সংখ্যা দেড়শোর বেশি। তবে তারাও বলছেন, গুজব বন্ধে সচেতনতার বিকল্প নেই।

প্রসঙ্গত, পদ্মা সেতুতে লাখো মানুষের মাথা লাগবে বলে ছড়ানো পরিকল্পিত গুজবের ভয়াবহ পরিণতি ছেলে ধরা আতঙ্ক। এর জেরে ঘটে একের পর এক গণপিটুনি, নৃশংসতা, মৃত্যু। এসবের রেশ কাটতে না কাটতেই নতুন গুজব বেসিনে কিংবা হারপিক ঢাললে ধ্বংস হবে এডিস মশার লার্ভা। ডেঙ্গু নিয়ে যখন পুরো বাংলাদেশ আতঙ্কিত সেই সময় আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব। সেটি আবার মুহূর্তেই হচ্ছে শেয়ার। তাহলে কী ফেসবুক ব্যবহারকারীদের ক্ষেত্রে কোনো যুক্তি কাজ করছে না?

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক