,

গভীর রাতে জাবির নির্জন স্থানে ঢাবির পাঁচ তরুণীসহ ১০ শিক্ষার্থী আটক

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্জন স্থান থেকে গভীর রাতে মা’দক সে’বনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন তরুণীসহ দশ জন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মওলানা ভাসানী হল সংলগ্ন ‘সুইজারল্যান্ড’ নামক স্থানের শেষ প্রান্তের নির্জন স্থান থেকে তাদের আটক করে জাবির প্রক্টরিয়াল বডির সদস্যরা।

জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, আটক ১০ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন ছাত্রী এবং একজন ঢাবির সাবেক শিক্ষার্থী। এছাড়া আটকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম মোকারম জড়িত ছিলো বলে জানান তিনি।

প্রক্টর আরও জানান, রাত একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তরুণীসহ ১০ জনকে নির্জন স্থানে দেখতে পাই। এ সময় আমরা তাদের কাছে মা’দক সে’বনের আলামত পাই। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে একজনকে এর আগেও আমরা আটক করেছিলাম। পরে তাদেরকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়।

রাত আড়াইটার দিকে আটকদের পরিবারকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর