,

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী দস্তারবন্দি ইসলামী মহা সম্মেলন

jamia yonus madrashaনিজস্ব প্রতিবেদক : দেশের প্রাচীনতম দ্বীন-ই শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শত বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ৫ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলন  শুরু হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী মহাসম্মেলন সম্পন্ন করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে দেশ বিদেশের শীর্ষ আলেম-ওলামাগন অংশ গ্রহণ করবেন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার হল রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে  সম্মেলনের সার্বিক বিষয়ে আলোচনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা সাজিদুর রহমান। তিনি  বলেন, মাদ্রাসার প্রাক্তন ৫ হাজার আলেম ও কোরআনে হাফেজের মধ্যে পাগড়ি দেয়া হবে। সম্মেলন উপলক্ষে জেলা ঈদগাহ ময়দানে লক্ষাধিক লোকের বসার উপযোগী বিশাল প্যান্ডেল তৈরি, স্বেচ্ছাসেবক এবং ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সম্মেলন সফল করতে দেশের শীর্ষ স্থানীয় ৪জন আলেম পর্যায়ক্রমে সম্মেলনে সভাপতিত্ব করবেন। তাদের মধ্যে রয়েছেন হাটহাজারী মাদ্রাসার প্রধান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি। অন্যরা হলেন, মুফতি আব্দুর রহমান, আল্ল¬ামা আব্দুল মুমিন, আল্ল¬ামা আশেকে এলাহী ইব্রাহিমী।
সম্মেলনে ভারত, পাকিস্তান, সৌদিআরব, মিসর, আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশ থেকে শীর্ষ স্থানীয় আলেম ওলামারা অংশ গ্রহণ করবেন। এদিকে সম্মেলনকে কেন্দ্র সারা শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছদরে মুহতামিম আল্ল¬ামা আশেকে এলাহী ইব্রাহীমি, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবারকুল্ল¬াহ, মাওলানা সামছুল হক, মুফতি জাকারিয়া, মাওলানা আব্দুল হক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ