,

কারাগারে আ’সামিদের সঙ্গে মিন্নির দেখা, পরের ঘটনা…

news-image

বরগুনার আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলার প্রধান সাক্ষী ও নি’হতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন। সেখানে তার জায়গা হয়েছে নারী ওয়ার্ডে। সেখানে মিন্নি ছাড়াও রয়েছেন অন্য ১৪ নারী বন্দী। জানা গেছে, রিফাত শরীফ হ’ত্যা মা’মলার অন্য ১৩ আ’সামিও রয়েছেন একই কারাগারের বিভিন্ন পুরুষ সেলে। তবে ভিন্ন সেলে তারা অবস্থান করলেও নানা কারণে দিনের বেলা দেখা হয় তাদের। বরগুনা কারাগারটি পরিসরে ছোট হওয়ায় আ’সামিদের দেখা-সাক্ষাৎ বন্ধ রাখা সম্ভব হচ্ছে না।

এই নিয়ে বেশ বিব্রত মিন্নি। পরিবারের কাছে তিনি জানিয়েছেন, যারা আমার স্বামীকে প্র’কাশ্য দিবালোকে খু’ন করেছে, এখন প্রতিনিয়ত তাদের চেহারা আমাকে দেখতে হচ্ছে। এটা সত্যি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। এদিকে কারাগার সূত্রেও জানা গেছে, সেখানে আয়েশা সিদ্দিকা মিন্নির দিন কাটছে বিষণ্ণতায়। তাকে প্রতিনিয়ত হতাশাগ্রস্ত দেখা যাচ্ছে। বেশীরভাগ সময় তিনি চুপ থাকেন। একই সেলের নারীদের সঙ্গেও কথা বলেন না মিন্নি।

এমনকি কারো সঙ্গে কথা না বলতে কারাগারে বই পড়ার আগ্রহও দেখিয়েছেন তিনি। তার আইনজীবী সেটি কারা কর্তৃপক্ষকেও জানিয়েছেন। এর আগে, গেলো বুধবার দুপুরে কারাগারে তার সঙ্গে দেখা করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও বরগুনা বারের সাধারণ সম্পাদক এবং মিন্নির আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম। তারা উভয়ই দাবি করেন, রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের নি’র্যাতনে খুব অসুস্থ হয়ে পড়েছেন মিন্নি। তাই তার চিকিৎসা প্রয়োজন।

এছাড়াও তারা অভিযোগ করেছেন, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় শিখিয়ে দেয়া স্বী’কারোক্তি আদালতে বলেছেন মিন্নি। তাই এ স্বীকারোক্তি প্রত্যাহার করতে চান তিনি। তবে বৃহস্পতিবার রাতে বরগুনা জেলা কারাগারের সুপার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, মিন্নি আদৌ অসুস্থ না। তার জন্য কারাগারে চিকিৎসক আনা হয়েছে। তিনিও একই কথা বলেছেন।

বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ২৬ জুন সকাল ১০টার দিকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কু’পিয়ে জ’খম করা হয় রিফাত শরীফকে। সেদিন বিকাল ৪টায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

২৭ জুন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাত আ’সামি করে মামলা করেন। প্রধান আ’সামি নয়ন ব’ন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ব’ন্দুকযু’দ্ধে নি’হত হন। এরপর নি’হত রিফাতের বাবার দাবিতে মিন্নিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর