,

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আলোচনা সভা-র‌্যালি

Brahmanbaria Pic-01আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সহকারি কমিশনার (ভূমি) আবুল হাসনাত মোর্শেদ ভূইয়া, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা।
উপজেলা কৃষি অফিসার কে.এ. বদরুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী,  জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম ও শাপলা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এস.এম. শাহীন। আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সরকারি-বে-সরকারি অফিসের কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরের লোকনাথ উদ্যান ( টেংকের পাড়) থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস