,

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় সংবাদ সম্মেলন

Brahmanbaria madrasa_picফরহাদুল ইসলাম পারভেজ : দেশের প্রাচীনতম দ্বীন-ই শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শত বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলন আগামী ৫-৭ ফেব্র“য়ারী-২০১৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে দেশ বিদেশের শীর্ষ আলেম-ওলামাগন অংশ গ্রহণ করবেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সম্মেলনে সার্বিক বিষয়ে আলোচনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দেস মাওঃ সাজিদুর রহমান। তিনি জানান, প্রাক্তন ৫ হাজার আলেম ও কোরআন হাফেজের মধ্যে পাগড়ি দেয়া হবে। সম্মেলন উপলক্ষে জেলা ঈদগাহ ময়দানে ৩০০ মিটার দৈর্ঘ্য  ও ২৫০ মিটার প্রস্থ এক বিশাল প্যান্ডেল তৈরি এবং ১ হাজার স্বেচ্ছাসেবক, ২টি ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে। সম্মেলন সফল করতে দেশের শীর্ষ স্থানীয় ৪জন আলেমকে নিয়ে সভাপতি মন্ডলী গঠন করা হয়েছে। তারা হলেন শাইখুল ইসলাম আল্লাম আহমদ শফি, ফকিহ হুল মিল্লাত মুফতি আব্দুর রহমান, আল্লামা আব্দুল মুমিন, আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী। সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদিআরব, মিসর, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শীর্ষ স্থানীয় আলেম ওলামারা অংশ গ্রহণ করবেন বলে জানান। এদিকে সম্মেলনকে কেন্দ্র সারা শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমি, মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোবারকউল্লাহ, মাওঃ সামছুল হক, মুফতি জাকারিয়া, মাওঃ আব্দুল হক প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ