রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আকাশছোঁয়া মরিচের দাম : তবুও চাষির মন খারাপ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হাট-বাজারে মরিচের দাম আকাশছোঁয়া হলেও চাষিদের মন খারাপ। কারণ সম্প্রতি বন্যায় ও বৃষ্টির পানিতে জলবদ্ধতায় খেতের গাছগুলোতে শুকিয়ে মরে যাচ্ছে।

চাষিরা জানান, রংপুরে অনেক চাষি মরিচের চাষ করেছেন। কিন্তু প্রথমে একটানা গরম। এরপর বন্যা আর দুই সপ্তাহ ধরে বৃষ্টিতে তলিয়ে যায় মরিচের খেত। আর তাতেই ক্ষতি হয়েছে গাছের। খেতে মরিচের সব গাছ মরে যাচ্ছে। এতে মরিচ উৎপাদন কমে গেছে। ফলে ভালো দাম পেলেও চাষিদের মন খারাপ।

খোঁজ নিয়ে জানা গেছে, কাঁচা মরিচের বাজার দর সকালে এক দাম তো বিকেলে আরেক দাম। গত ১২ ধরে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। অথচ ১৩ দিন আগেও প্রতি কেজি মরিচ ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রংপুর নগরীর সিটি বাজার, মাহীগঞ্জ বাজার, মর্ডাণ ও কাউনিয়া উপজেলার তকিপল হাট, টেপামধুপুরসহ আরও কয়েকটি হাটবাজারে কৃষকেরা কাঁচা মরিচ বিক্রি করেছেন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। তিন সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ২৫ গুণ বেশি দামে মরিচ বিক্রি করেও চাষিরা বেজাড়। কারণ এই দুই সপ্তাহের মধ্যে তাঁদের মরিচখেতগুলো হয়ে পড়েছে অনেকটাই মরিচশূন্য। মরিচের গাছগুলো মরে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কাউনিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, নাজিরদহ বøকে প্রায় ৪২ বিঘা জমিতে মরিচ চাষ হয়েছে। সৃষ্ট বন্যা ও ও বৃষ্টির পানিতে জলবদ্ধতার কারণে খেতের প্রায় সব মরিচের গাছ মরে গেছে। বর্তমান হাট-বাজারে বেশি দরে মরিচ বিক্রি হলেও এ বøকে মরিচের গাছ বিনষ্ট হওয়ায় চাষিদের লোকসান হয়েছে।

এব্যাপারে নাজিরদহ গ্রামের চাষি মাহফুজার রহমান বসুনিয়া জানান, প্রায় ৫৩ হাজার টাকা খরচ করে ২ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। বন্যার পানিতে তাঁর মরিচের খেত তলিয়ে যায়। পানি নেমে যাওয়ার পরেই খেতের মরিচের গাছগুলো নিস্তেজ হয়ে মরে যেতে শুরু করেছে। গাছগুলোতে মরিচ নেই বললেই চলে। এবার মরিচ চাষে প্রায় ৩২ হাজার টাকা লোকসান হবে তাঁর।

একই গ্রামের চাষি আ: রহিম জানান, বন্যার পানিতে তাঁর ২৭ শতাংশ জমির সব মরিচের গাছ মরে গিয়েছে। বাজারে মরিচের দাম বাড়লেও আমার কপালে মরিচের দামের ঝাজ জুটলো না।

সরেজমিনে রংপুর গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার হারাগাছ নাজিরদহ গ্রামসহ বিভিন্ন গ্রামে দেখা গেছে, বেশির ভাগ খেতে মরিচগাছ মরে গিয়ে গাছগুলো শুকিয়ে দাড়িয়ে আছে। গাছগুলোতে মরিচ নেই বললেই চলে। আবার কেউ কেউ মরে যাওয়া গাছ থেকে অপরিপক্ক কাঁচা মরিচ তুলছে।

রংপুরের কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিক আহমেদ জানান, জলবদ্ধতা হলেই মরিচের গাছ মরে যায়। সম্প্রতি তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে এ অঞ্চলে বন্যা দেখা দেয়। সেই সঙ্গে মুষলধারা বৃষ্টি। বন্যায় ও জলবদ্ধতার কারণে বেশ কিছু এলাকায় মরিচের খেত নষ্ট হয়ে গেছে। এ কারণে মরিচের উৎপাদন কিছুটা কমে গেছে। এ কারণে সম্প্রতি বাজারে মরিচের দাম বাড়লেও চাষিদের মন খারাপ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী