মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে স্বাস্থ্যমন্ত্রী ও ২ মেয়রের কুশপুত্তলিকা দা’হ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দা’হ করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন শেষে এই কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠন।

এডিস মশার প্রজনন ক্ষমতা সম্পর্কে ‘বালখিল্য’ মন্তব্য করার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী এবং মশা নিধনে ব্যর্থ হওয়ায় দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করেছে প্রতিবাদকারীরা। এর পাশাপাশি তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁ’শিয়ারি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের স্থাবর ও অস্থাবর সব সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত ‘ডেঙ্গু: চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

কুশপুত্তলিকা দা’হ করার আগে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ঢাকাবাসীর জন্য মিনি ডাস্টবিন স্থাপন করেছেন। কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, ময়লাও পরিষ্কার করা হচ্ছে না৷ এসব ডাস্টবিনে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার করা হচ্ছে। এর দায়ভার কার? দুর্নীতির কারণেই কি রক্ষণাবেক্ষণ হচ্ছে না, নাকি মেয়র সাহেব এটাকেও গুজব বলে উড়িয়ে দেবেন?’

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। একে গুজব বলে মেয়র স্বপদে থাকার বৈধতা হারিয়েছেন। মশা নিধনে সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গুতে মৃত্যুবরণ করা নাগরিকদের হত্যার দায়ভার দুই মেয়রকে নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বালখিল্য বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার নীতি ও আদর্শের সঙ্গে বেইমানি করেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবমাননা করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়র পদত্যাগ না করলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। কুশপুত্তলিকা দাহের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক