মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিন্নির প্রতি নয় আ’সামির দিকে পুলিশের নজর দেয়া উচিত

news-image

মিন্নির প্রতি উৎসাহী না হয়ে বরং মূল আ’সামির দিকে পুলিশের নজর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।বরগুনায় দিনের বেলা প্র’কাশ্যে কু’পিয়ে রিফাত শরীফকে হ’ত্যার ঘটনাটি পিবিআই বা সিআইডির অধীনে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উপস্থাপনের পর রোববার হাইকোর্ট এ মন্তব্য করেন।

এ সময় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আরো বলেন, পুলিশ আরো ‘অ্যালার্ট’ হলে হয়ত রিফাতকে ম’রতে হতো না। ওইসময় পুলিশ কি ঘুমিয়ে ছিল?এরপর হাইকোর্ট এই মামলাটির তদন্তের বিষয়ে এখনই হস্তক্ষেপ করা হবে না, উল্লেখ করে রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

রোববার আদালতে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন। রিটে রিফাত শরীফকে হ’ত্যার ঘটনাটি পিবিআই বা সিআইডির অধীনে তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

এ মামলায় মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অ’বৈধ ঘোষণা ও এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। এছাড়াও এতে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, বরিশালের ডিআইজি, বরগুনার পুলিশ সুপারসহ সাতজনকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক