,

চলতি বছরের দেশে ইন্টারনেট সংযোগ ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের জুন মাস শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার, যা গত মে মাসে ছিল ৯ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার। এর মধ্যে মে মাসে থাকা ৮ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী থেকে এক মাসে বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৪০ লাখ ৯০ হাজারে।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশ করা মাসিক প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে ১৭ লাখ ৫৪ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের যেকোনো মাসের তুলনায় ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার বেশি। জুন মাস শেষে ওয়াইম্যাক্স সংযোগের সংখ্যা ৫৫ হাজার আর আইএসপি ও পিএসটিএন সংযোগের সংখ্যা ৫৭ লাখ ৩৪ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির প্রতিবেদন বলছে, দেশে কার্যকর থাকা মোট ইন্টারনেট সংযোগের ৯৩ দশমিক ৯৮ শতাংশ মোবাইলের মাধ্যমে ব্যবহার করা হয়।

গত জুন মাস শেষে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারী দাঁড়িয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজার, যা মে মাস শেষে ছিল ১৬ কোটি ৮ লাখ ২৯ হাজার। জুন মাস শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার। রবির কার্যকর সংযোগ দাঁড়িয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৬ লাখ ৬৭ হাজারে এবং টেলিটকের ৩৮ লাখ ৩৬ হাজারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর