কল্পনার ‘রোমিও জুলিয়েট’ রোম্যান্সে দেব-ঋত্বিকা!
বিনোদন প্রতিবেদক : টলিউডে পুরনো হলেও নায়িকা হিসেবে প্রকাশ করেছেন মাত্র একটি সিনেমার মধ্য দিয়েই। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন টলিউড পাড়া। ভাবছেন কে এই নবাগতা? না অপরিচিত কেউ নয়,বরবাদ সিনেমার সদ্য নবাগতা ঋত্বিকা সেন। বসন্তের হাওয়া যেন তার জীবনে উপচে পরছে,কেননা টলিউড হাটথ্রব এর সাথেই এবার রোম্যান্সে মাতাতে তৈরি হচ্ছেন এই কনিষ্ঠ নবাগতা।
তাই বলে ভয় পাওয়ার কিছু নেই,বাস্তবে নয় লাইট-ক্যামেরার দুনিয়ায় দেবের সাথী হতে চলেছেন ঋত্বিকা। এই নতুন জুটিকে মেলাতে চলেছেন পরিচালক অর্পনা সেন। ‘আর্শিনগর’ নামে রোমিও-জুলিয়েটের প্রেমকাহিনী নিয়েই মূলত সিনেমার গল্প । আসলে শেক্সপিয়ারের দুই মলাটের ‘রোমিও জুলিয়েট’ এবার ধরা পড়তে চলেছে পরিচালক অর্পনা সেনের ক্যামেরার লেন্সে।
আর এই ছবিতে রোমিও-র চরিত্রের জন্য প্রথম থেকেই অপর্না ঠিক করে রেখেছিলেন টলিউডের চকোলেট বয় দেবকে। কিন্তু জুলিয়েটের চরিত্রে কে অভিনয় করবেন তা বুঝে উঠতে পারছিলেন না পরিচালক। তবে কিছুদিন আগে জুলিয়েটের হিসাবে তিনি বেছে নিয়েছেন টলিউডের নবাগতা ঋত্বিকার নাম। সম্প্রতি কলকাতায় শুরু হয়ে গেছে ছবির শুটিং। শুধুমাত্র সময়ের অপেক্ষা পর্দায় জমে উঠবে দেব-ঋত্বিকা রোম্যান্স।











