সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেণু হ’ত্যাকা’ণ্ড: হৃদয়-রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

news-image

রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে ‘ছে’লেধ’রা’ গুজবে পি’টিয়ে হ’ত্যার অভিযোগে গ্রেফতারকৃত রিয়া বেগম ও ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে তারা সেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন।

আদালতে হাজির করে অভিযুক্তদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মা’মলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড করার পর তাদের হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভূলতা এলাকা থেকে হৃদয়কে ও বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রিয়াকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লাকে আদালতে হাজির করে রি’মান্ড চাইলে তার পাঁচ দিনের রি’মান্ড মঞ্জুর করে আদালত।

পাশাপাশি বুধবার রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)। সে সময় বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক তাদের গ্রেফতারের তথ্য জানিয়ে বলেন, ‘গণপি’টুনির ভিডিও ফুটেজ দেখে এই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাঁচ জনকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।’ রেণু হ’ত্যা মামলায় এই নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হল বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার সকালে উত্তর-পূর্ব বাড্ডার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছে’লেধ’রা স’ন্দেহে তাসলিমা বেগম রেনুকে পি’টিয়ে হ’ত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন রেণু। তিনি রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তার ১১ বছরের একটি ছেলেও রয়েছে। ছেলেটি বাড্ডায় বাবার সঙ্গে থাকে। এ ঘটনায় শনিবার রাতেই নিহত রেণুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আ’সামি করে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক