বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র ১০ নেতাকর্মী গ্রেফতার

Grafterফরহাদুল ইসলাম পারভেজ : টানা অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুরপাল্লা কোন যানবাহন চলাচল করেনি। অন্যান্য দিনের তুলনায় ব্রাহ্মণবাড়িয়া শহর ছিল শান্ত। তবে গত রবিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস এলাকায় শেরপুরে একটি উত্তরা পরিবহনের পেট্রল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে বাসের আভ্যন্তরীন সম্পূর্ন অংশ পুড়ে যায়।  এসময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৫জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এছাড়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় একই সময়ে পল্লী বিদ্যুত অফিসের সামনে ২টি মালবাহী ট্রাক, একটি যাত্রীবাহী বাস এবং একটি পিকআপ ট্রাক ব্যাপক ভাংচুর চালায় অবরোধকারী। রাতে শহরের কুমারশীল মোড়, কাউতলী মোড়, টেংকের পাড়, কালীবাড়ি মোড়, রেলগেইট, কলেজপাড়া, পাওয়ার হাউজ রোডে কমপক্ষে ১৫টি ককটেল বিষ্ফোরণ ঘটে। এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল সোমবার শহরের বিভিন্ন স্থানে ২ প্লাটুন বিজিবি, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের টহল দিতে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রবিবার রাত থেকে এখন পর্যন্ত বিএনপি’র ১০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে।