জেলা বাস্তুহারা লীগের সভাপতি -সৈয়দ মোহাম্মদ আফজল
মানুষ হত্যা, গণপরিবহনে আগুন দেয়া, জনগণের সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই । সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশাল হৃদয়ের অধিকারী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আশা-আকাক্সক্ষা, ধ্যান-ধারণা নিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য সোনার বাংলা গড়ে তোলার কাজটি শুরু করেছিলেন, ঠিক তখনই দেশী-বিদেশী স্বাধীনতাবিরোধী চক্র নিজ স্বার্থে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এদেশের অসহায় মানুষের আশা-আকাক্সক্ষা নস্যাৎ করে দেয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি সৈয়দ মোহাম্মদ আফজল এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আমাদের মূলশক্তি এ প্রত্যয়কে সামনে রেখেই আমরা সত্য, সুন্দর, ন্যায়-পরায়ন, দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে সম্পৃক্ত হই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর বাণী উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ আফজল বলেন, ‘যতদিন পর্যন্ত আমরা গরীব-দুঃখী, মেহনতি, বাস্তুহারা মানুষের মুখে হাসি না ফুটবে, ততদিন বাংলাদেশের স্বাধীনতা অর্থবহ হবে না।’ তিনি সকলে মিলে-মিশে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি বাস্তুহারা বস্তিবাসী পরিবারের জন্যে গৃহনির্মাণ কার্যক্রমে অংশগ্রহনের আহ্বান জানান।
সৈয়দ মোহাম্মদ আফজল বলেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যখনই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতিস্বত্ত্বার এক গৌরবোজ্জ্বল ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এই স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাঙালির স্বাধীন রাষ্ট্রস্বত্ত্বার লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কিন্তু দেশী-বিদেশী স্বাধীনতা বিরোধী চক্রের একটি স্বার্থান্বেষী মহল ইতিহাস বিকৃতিতে লেগে আছে। এদিকে বিএনপি-জামাত জোটের ডাকা অবরোধে দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা, প্রাণহানি ও ভাংচুরের ঘটনা ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক। বিএনপি-জামাত জোট আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার ভয়ঙ্কর খেলায় যুক্ত হয়েছে। রাতের অন্ধকারে রেলওয়েতে নাশকতা হচ্ছে। তিনি আরো বলেন, রাজনীতিকে প্রথাগত পথ থেকে বিচ্যুত হতে দেয়া যাবে না। মানুষ হত্যা, গণপরিবহনে আগুন দেয়া, জনগণের সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।











