বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কিছু সহজ উপায় জেনে নিন

fbআশ্রাফুর রহমান রাসেল : হ্যাকিং এখন কার্যত খুবই সহজ। প্রায় নিত্যদিনই কোনো না কোনো সাইট বা সোশ্যাল প্রোফাইল, পেজ হ্যাক হচ্ছে। বন্ধুবান্ধবের মধ্যে প্রায় শোনা যায়, অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
সমীক্ষা বলছে, প্রতি তিনজন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে অন্তত একজন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার। ইউরোপে এই সংখ্যাটা আরও বেশি।
এসবের কথা মাথায় রেখেই ফেসবুকের নিরাপত্তা জোরদার করতে অভ্যন্তরীণ সেটিংয়ে কিছু পরিবর্তন আনল ফেসবুক কর্তৃপক্ষ। এবার থেকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা হলেই নয়া সেটিংয়ে ফেসবুকের পক্ষ থেকে অ্যালার্ট পাবেন ফেসবুক ব্যবহারকারী।
নয়া এই সুবিধা পেতে কী করবেন?
প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক সেটিংস অপশনে। সেখানে ক্লিক করলেই পাবেন security settings। Security settings অপশনে ক্লিক করলেই আপনি অনেকগুলো অপশন পাবেন।
সেখান থেকে login alerts option-এ যান।
Login alerts-এর অপশনে গিয়ে ক্লিক করলেই edit অপশন পাবেন।
সেই edit অপশনে গিয়ে notification অপশন সিলেক্ট করুন। এটি সিলেক্ট করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনন্য কেউ লগ ইন করতে গেলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে।
এর পর হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলেও বিফলে যাবে তার সব চক্রান্ত। কারণ, আপনি পাবেন একটা অ্যালার্ট মেসেজ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক