মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরীব দুইজনকে খাওয়ালে ডিজেবল ফেসবুক আইডি উদ্ধার করবে ‘সাইবার ৭১’

news-image

কখনো আপনার ফেসবুক আইডি হ্যাক কিংবা ডিজেবল হয়ে গেলে ‘সাইবার ৭১’-এ সত্যতা, প্রমাণাদিসহ যোগাযোগ করলেই তারা সর্বদা সাহায্য-সহযোগিতা করে সেটি ফিরিয়ে দেয়। এ জন্য তারা কোনো প্রকার টাকা কিংবা আর্থিক লেনদেনও করে না। সম্পূর্ণ মানবিক খাতিরে এ কাজটি সাচ্ছ্যন্দে করে দেয় তারা। এ আর নতুন কিছু নয়। তবে এখন থেকে ‘সাইবার ৭১’ দল এ কাজটি ফ্রি করে দেবে না।

আপনার হ্যাক কিংবা ডিজেবল হওয়া ফেসবুক আইডি তারা ফিরিয়ে দেবে মাত্র দুইজন গরীবকে খাওয়ালে! বুধবার রাতে অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ‘সাইবার ৭১’।

পাঠকদের জন্য পোস্টটি হুবুহু তুলে ধরা হলো–প্রিয় শুভানুধ্যায়ী, আপনারা জানেন যে ‘সাইবার ৭১’ কখনো আর্থিক সহায়তার বিনিময়ে কাউকে হেল্প করে থাকে না। কিন্তু এবার থেকে আমরা আপনাদের থেকে সহায়তা নিবো।আপনাদের যার ফেসবুক আইডি ডিজেবল/সমস্যা হয়ে আছে তারা সামর্থ্য অনুযায়ী দুইজন গরীবকে খাওয়াবেন।

আপনি তাদের ছবি ফেসবুকে পোষ্ট দিয়ে ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যাবহার করবেন, #HelpCyber71 এবং আমাদের পেজকে ট্যাগ করে দিবেন। সেখান থেকে আমরা আপনাকে খুঁজে নিবো এবং সহায়তা করবো।তবে শর্ত হচ্ছে কাজ হওয়ার পর আরো তিনজন গরীবকে পেট ভরে খাওয়াতে হবে, এবং ফিরে আসা সেই আইডি থেকে তাদের ছবিও আপলোড করতে হবে।

তো, যাদের আইডি ডিজেবল কিংবা সিকিউরিটি প্রয়োজন অথবা কোন সমস্যা রয়েছে তারা শুরু করে দিন। ‘সাইবার ৭১’ আছে আপনার সাথে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক