ফের দেব-কোয়েল রসায়ন
বিনোদন প্রতিবেদক : শুক্রবার মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা হিরোগিরি। এ সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক ও সায়ন্তিকা। সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী।
এরই মধ্যে সিনেমাটি চলচ্চিত্র প্রেমীদের মনে হাসি ফুটিয়েছে। কলকাতার চলচ্চিত্র ব্যবসায় যে খরা চলছিল, তা অনেকটা দূর হবে এ সিনেমার মাধ্যমে- এমনটাই ধারণা সবার। আর এ সিনেমার মধ্য দিয়ে আবার পর্দায় ফিরেছেন কোয়েল। তাই দর্শকও উপভোগ করছেন দেব-কোয়েল রসায়ন।











