সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ কেজি ভা’য়াগ্রা জব্দ

news-image

যশোরের বেনাপোল বন্দরে প্রথমবারের মতো অবৈধভাবে ভারত থেকে আমদানি ২০০ কেজি ভা*য়াগ্রার চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই চালানের বিষয়ে বুধবার দুপুরে বেনাপোল কাস্টমস ক্লাবে এক বিজ্ঞপ্তিতে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী এ তথ্য জানান।

কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান রেড গ্রীন ইন্টারন্যাশনাল ভারত থেকে ৫০০ কেজি ফ্লেবার আমদানি করে। পণ্য চালানটি রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাস নেয়ার সময় গোপন খবরে কাস্টমস কর্মকর্তারা চালানটি জব্দ করে ১৬ এপ্রিল। পরে সতর্কতার সাথে কাস্টম হাউসের নিজস্ব অত্যাধুনিক ল্যাবে ‘রমন স্পেক্ট্রোমিটার’র সহযোগিতায় ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা শেষে ২০০ কেজি ভা*য়াগ্রা পাওয়া যায়।

পরে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য অত্যন্ত স্পর্শকাতর পণ্য বিবেচনায় পণ্যের নমুনা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়। দীর্ঘ তিন মাস পর কুয়েট পরীক্ষা করে পণ্যটিকে ৯৮ % ভা*য়াগ্রা বলে রিপোর্ট প্রদান করে।

বিশ্ব কাস্টমস সংস্থার ১৮২ সদস্য দেশকে মাদক, বিস্ফোরক ও এ ধরনের ক্ষতিকর পণ্য চোরাচালানের বিষয়ে দীর্ঘদিন সর্তকবার্তা দিলেও বাংলাদেশেই প্রথম আটক হলো এ ধরনের পণ্য চালান। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে জানানো হলে তারা ভবিষ্যতে আরো সতকর্তার সাথে কাজ করার নির্দেশনা দেন বেনাপোলসহ সকল কাস্টমস হাউসকে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট আহাদ এন্টারপ্রাইজ’র লাইসেন্স সাময়িক বাতিল করা হয়। বিষয়টি অধিকতর তদন্তের জন্য যুগ্ম কমিশনারের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে কাস্টমস সূত্র জানায়। ইতোমধ্যে এ ধরনের আর একটি চালান সন্দেহের তালিকায় রেখে খালাস স্থগিত করে নিবিড়ভাবে অনুসন্ধান করছে বন্দর কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক