নেত্রকোনায় বলাৎকারের পর শিশুর মাথা ছিন্ন করেছিল রবিন

news-image

নেত্রকোনায় গত ১৮ জুলাই গ’লা কে’টে হ’ত্যার আগে শিশু সজীবকে বলাৎকার করেছিল রবিন। শুধু তাই নয়, একসময় ব্লে’ড নিয়ে সে তার স্ত্রীরও গ’লা কা’টার চেষ্টা করেছিল। এ জন্য স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আজ বুধবার বেলা ১১টার দিকে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই তথ্য জানিয়েছেন।

ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘সজীব নামের যে শিশুটি মা’রা গেছে, মৃত্যুর আগে রবিন তাকে বলাৎকার করেছিল। যার প্রমাণ পেয়েছি সুরহতাল এবং ম’য়নাতদন্তে।’ আইজিপি বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে আমরা বলতে পারি, বলাৎকারের পরিপ্রেক্ষিতে শিশুটি হয়তো প্রতিরোধ করতে চেয়েছিল, তাই তাকে গ’লা কে’টে হ’ত্যা করা হয়েছে। অথবা যেহেতু পরিচিত পরিবার ছিল দুজনের। শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানিয়ে দেবে, সেই চিন্তা থেকেও তাকে হ’ত্যা করা হতে পারে।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘রবিন মা’দকাস’ক্ত ছিল। মা’দকাস’ক্তের কারণে ২০১৭ ও ২০১৮ সালে নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। অ’পরাধী কর্মকাণ্ডের জন্য ঘটনার কিছুদিন আগে পুলিশ তাকে আ’টকও করেছিল। এই মা’দকাস’ক্তের কারণেই সে তার স্ত্রীকে নি’র্যাতন করত। শুধু তাই নয়, একসময় ব্লে’ড নিয়ে সে তার স্ত্রীরও গ’লা কা’টার চেষ্টা করেছিল। এ জন্য স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।’ এই রবিনের কারণেই তার বাবা সম্পত্তিগুলো বিক্রি করতে বাধ্য হয়েছিলেন বলেও জানান জাবেদ পাটোয়ারী।

এর আগে ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নেত্রকোনা শহরের কাটলী এলাকা দিয়ে রবিন হাতে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল। এলাকায় তাকে নতুন মনে করে স্থানীয় লোকজন তার নাম-পরিচয় জানতে চান। রবিন আমতা আমতা করতে থাকলে লোকজন জিজ্ঞাসা করেন, তার ব্যাগের ভেতরে কী আছে? রবিন বলে, তার ব্যাগের ভেতরে ভাঙাড়ির জিনিস আছে। তাকে সন্দেহ হলে ওই ব্যাগটি দেখতে চান স্থানীয়রা। কিন্তু সে ব্যাগটি না দেখাতে চাইলে স্থানীয়রা ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করতে থাকে। একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে শিশুর কা’টা মাথা ছিটকে পড়ে।

এর পরই রবিনকে ধাওয়া দেয় লোকজন। একপর্যায়ে শহরের নিউটাউন এলাকার অনন্ত পুকুরপাড়ে তাকে পি’টুনি দেন এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই রবিনের মৃ’ত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সজীবের কাটা মাথা ও রবিনের লা’শ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। বিকেলে কাটলী এলাকায় নির্মাণাধীন তিনতলা একটি ভবনের নিচতলা থেকে শিশু সজীবের বাকি দেহ উ’দ্ধার করে পুলিশ।

নিহত রবিন (২২) পেশায় রিকশাচালক ছিল। সে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার একলাছ উদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত সজীবের পরিবারও একই এলাকার একটি বাসায় ভাড়া থাকে। সে আরেক রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে। রইছের গ্রামের বাড়ি জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামে। সূত্রঃ এনটিভি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার