রেনু হ’ত্যার মূল আসামি হৃদয়ের স্বীকারোক্তি মূলক জবানবন্দি

news-image

ছেলেধরা গুজবে ঢাকার বাড্ডায় এক নারীকে পি*টিয়ে হ*ত্যার প্রধান আ’সামি হৃদয়কে গ্রে*প্তার করেছে পুলিশ। এই তরুণকে নারায়ণগঞ্জ থেকে গ্রে*প্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন মঙ্গলবার রাতে জানিয়েছেন।

এই ঘটনার মূল আ’সামি হিসেবে হৃদয়কে খোঁজার কথা জানিয়ে আসছিল পুলিশ। হৃদয় উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ দোকানে সবজি বিক্রি করেন বলে স্থানীয়রা জানায়। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। গত শনিবার সকালে ওই স্কুলেই পি*টিয়ে হ*ত্যা করা হয় তাসলিমা বেগম রেনুকে (৪২)।

ওই ঘটনায় জড়িত অভিযোগে এর আগে ছয়জনকে গ্রে’প্তার করা হয়। হৃদয়কে নিয়ে সাতজন গ্রেপ্তার হলেন। ওই ঘটনার ভিডিওতে হৃদয়কে র*ড হাতে নি*র্দয়ভাবে মধ্যবয়সী ওই নারীকে পে*টাতে দেখা গিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, ভিডিও দেখে দেখে এই ধরনের ঘটনায় জড়িতদের গ্রে’প্তার করা হবে।

পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি ফেইসবুকে গুজব ছড়ানো হয়, যাতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিল সরকার। গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রে’প্তারও করা হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) নেত্রকোণা শহরে এক যুবকের ব্যাগ তল্লাশি করে ‘শিশুর মা*থা’ পাওয়ার পর তাকে পি*টিয়ে হ*ত্যা করে এলাকাবাসী। এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে আ’ক্রমণের ঘটনা ঘটছে।

এর মধ্যেই শনিবার তসলিমাকে পি*টিয়ে মারা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি তার মেয়েকে ভর্তির খবর নিতে ওই বিদ্যালয়ে গিয়েছিলেন। তসলিমার বোনের ছেলে নাসির উদ্দিন টিটো বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৪০০/৫০০ জনকে আসামি করে ইতোমধ্যে মামলা করেছেন।

ওই মা’মলায় হৃদয়ের আগে গ্রে’প্তার ছয়জনের মধ্যে জাফর নামে একজন সোমবার বিচারকের কাছে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া শাহীন (৩১), বাচ্চু মিয়া (২৮) ও বাপ্পী (২১) নামে তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সোহরাব হোসেন জানান।

গ্রে*প্তার অন্য দুজন হলেন আবুল কালাম আজাদ (৫০) ও কামাল হোসেন (৪০)। গ্রে*প্তার সবাই উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার