,

নাসিরনগরে ধান রোপন যন্ত্র ও মাঠ দিবস অনুষ্ঠিত

Nasirnagar (KIRISHI)Pictureআকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে নাসিরনগর সদর ব্লকে রাইস ট্রান্সপ্লান্টারের চালনায় মাধ্যমে ব্রি ধান-২৮ রোপন উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। খামার যান্ত্রিকীকরণে মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে আজ রবিবার সকালে নাসিরনগর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মাফুজ মিয়ার জমিতে এ মাঠ দিবসের আয়োজন করে। দিবসের উদ্বোধন করেন  উপজেলা চেয়ারম্যান এটিএম মরিুজ্জামান সরকার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারি কমিশনার ভূমি আবদুল্লা আল মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ অলিউর রহমান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহানুর রহমান সোহান, কৃষক মোঃ মাফুজ মিয়াসহ উপ-সহকারী কৃষি কর্মকত, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোঃ মাফুজ মিয়ার জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের চালনায় মাধ্যমে ব্রি -ধান ২৮ রোপন (ধান রোপন যন্ত্র)  করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুন্সী তোফায়েল হোসেন জানান, রাইস ট্রান্সপ্লান্টারের চালনায় মাধ্যমে (ধান রোপন যন্ত্র)  কৃষকের উৎপাদন খরচ অনেক কমে যাবে। রাইস ট্রান্সপ্লান্টারের চালনায় মাধ্যমে (ধান রোপন যন্ত্র) জমি রোপন করলে কৃষকের বিঘা প্রতি মাত্র ৩শ টাকা খরচ হবে ।

            

                   

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ