,

স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীর নাকে স্প্রে করে অজ্ঞান

news-image

পটুয়াখালী কলাপাড়ায় পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে নাকে স্প্রে দিয়ে অজ্ঞান করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই শিক্ষার্থী হুমায়ারা (১১) ও বৈশাখীকে (১১) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা চর নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থী হুমায়ারার মামা মো. সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিতে হুমায়ারা ও বৈশাখী স্কুলে যাচ্ছিলো। পথিমধ্যে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে তারা হুমায়ারা ও বৈশাখীর নাকে-মুখে স্প্রে করে।

এতে আতঙ্কিত হয়ে পাশের বাড়িতে দৌঁড়ে যাওয়া মাত্র হুমায়রা ও বৈশাখী বমি করে অজ্ঞান হয়ে পড়ে। হেলমেটধারী ওই যুবকদের হাতে চাকু ছিল বলেও জানান তিনি।এ ব্যাপারে কলাপাড়ার থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি গুজব। লোকগুলোর অঙ্গভঙ্গির কারণে ভয় পেয়ে তারা অসুস্থ হয়ে পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর