মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে অচল ঢাবি

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনও ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনের ফলে ঢাবি অচল হয়ে গেছে। স্থবিরতা কাটাতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছর ডাকসু নেতারা।তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

সোমবার সকাল ৭টা থেকে একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। এতে ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।বিকেলে ডাকসু ভিপি নুরুল হক নুর এবং জিএস গোলাম রাব্বানী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির উপাচার্য বর্তমানে দেশের বাইরে থাকায় এখন কোনো সমাধান দেওয়া সম্ভব হবে না।

তারা জানান, আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। উপাচার্য দেশে ফিরে আসার পর তার সঙ্গে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলব। এই মুহুর্তে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।এ বিষয়ে নুরুল হক নুর বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। সাত কলেজের বিষয়টির সঙ্গে শি¶া মন্ত্রণালয় জড়িত। মঙ্গলবার উপাচার্য দেশে আসবেন। উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে আমরা সমাধানের বের করব।জানতে চাইলে আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল ভুইয়া বলেন, উপাচার্য স্যার নিজে যতক্ষণ বলবেন অধিভুকিক্ত বাতিল হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। ডাকসু যে বিজ্ঞপ্তি দিয়েছে তা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। আন্দোলনের অংশ হিসবে সকাল সাড়ে ১০টার দিকে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে সম্মিলিতভাবে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও রেজিস্ট্রার বিল্ডিং প্রদক্ষিণ করে আবার দোয়েল চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে চলমান অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। শিডিউল পেলে এ সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।

সোমবার আন্দোলন চলাকালে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে গিয়ে তিনি আন্দোলনকারীদের জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দেশের বাইরে রয়েছেন। শিক্ষামন্ত্রীও অসুস্থ। ফলে সাত কলেজ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কেউ নেই।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে ডাকসুতে বৈঠক হয়েছে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের কথা উঠেছে। ডাকসুর জিএস গোলাম রাব্বানী শিডিউল নেওয়ার চেষ্টা করেছেন। তবে মেলেনি। আজ-কালের মধ্যেই সাক্ষাত হতে পারে’।২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে।

কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক