মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করছেন মুশফিক

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহীম। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) এমফিল (মাস্টার অব ফিলোসফি) কোর্সের ফাইনাল পরীক্ষার আগে মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেছেন তিনি। মসজিদের বারান্দায় বসে মুশফিকুর রহীমের পড়াশোনার সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। পরে তার সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে মুশফিকুর রহীমের পড়াশোনার সেই দৃশ্য নজর কেড়েছে সবার।

ছবিগুলোতে দেখা যায়, মুশফিকুর রহীম মসজিদের বারান্দা বসে বই পড়ছেন। ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর প্রশংসা করেছেন অনেকেই। জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটার এভাবে মসজিদের বারান্দায় বসে পড়বেন আর যিনি কিনা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিষয়টি অভাবনীয়।ফরিদ আহমেদ জয় নামে এক শিক্ষার্থী ওই ছবিতে মন্তব্য করেছেন, ‘একজন মানুষ কতটা বিনয়ী হলে এমনটা করতে পারেন। এটা মুশফিকুর রহীম বলেই সম্ভব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট’ নিয়ে গবেষণামূলক এমফিল করছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এমফিলের ফাইনাল পরীক্ষা চলছে তার। ১৮ জুলাই পরীক্ষার আগে এভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ শেষে আগামী ৪ আগস্ট তার পরবর্তী পরীক্ষা রয়েছে। এমফিল সম্পন্ন হওয়ার পর পিএইচডি করার লক্ষ্য আছে মুশফিকুর রহীমের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মুশফিকুর রহীম। শুধু ক্রিকেটে নয়, পড়াশোনায়ও মনোযোগী এবং সফল মুশফিকুর রহীম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার