মোবাইলে ছাত্রীদের প’র্নো ভিডিও দেখাতেন প্রধান শিক্ষক
জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছাত্রীদের যৌ’ন হ’য়রানির অভিযোগে ইউছুফ হোসেন নামে (৫৫) এক প্রধান শিক্ষককে আ’টক করে পু’লিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত ওই শিক্ষককে আ’টক করে পুলিশ। অভিযুক্ত ইউছুফের বাড়ি সোনাইমুড়ী উপজেলার কাশিপুর এলাকায়। তিনি নাটেশ্বর ইউনিয়নের পূর্বমির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান , পূর্বমির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে প’র্নো ভিডিও ও ছবি দেখাতেন। একই সঙ্গে তিনি ক্লাস ও অফিস কক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে তাদের শরী’রের স্প’র্শকাতর স্থানে হাত দিতেন।
ছাত্রীদের বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে উঁকি দিতেন। এছাড়াও কয়েকজন ছাত্রীকে ধ’র্ষণের চেষ্টাও করেন ওই শিক্ষক। পরে ভুক্তভোগী ছাত্রীরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানায়। এর ভিত্তিতে শনিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকরা ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ইউছুফকে আ’টক করেন। তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক ইউছুফের বি’রুদ্ধে নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে একটি মা’মলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কা’রাগারে প্রেরণ করা হবে।










